ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৮
logo
প্রকাশিত : এপ্রিল ২০, ২০২৬

সাতকানিয়ায় প্রথমবারের মতো বৈশাখী মেলা ও বলী খেলা অনুষ্ঠিত

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা এলাকায় প্রথমবারের মতো বর্ণিল বৈশাখী মেলা ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলী খেলার আয়োজন করা হয়। সোমবার (২০ এপ্রিল, ২০২৬) ৭ই বৈশাখ ডলুব্রীজের পশ্চিমে, পরশমণি ক্লাবের দক্ষিণ-পশ্চিম পার্শ্বে অনুষ্ঠিত এ আয়োজন ঘিরে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই আয়োজন নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন আয়োজক ও এলাকাবাসী। সকাল থেকেই মেলার মাঠে বিভিন্ন বয়সী মানুষের ঢল নামে। গ্রামীণ ঐতিহ্যের নানা পণ্য, মুখরোচক খাবারের স্টল, শিশু-কিশোরদের বিনোদনসহ বিভিন্ন আয়োজন মেলাকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতকানিয়া-লোহাগাড়া আসনে বিএনপি থেকে সাবেক এমপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। তিনি বলেন, এ ধরনের আয়োজন গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ মহিউদ্দিনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপির অসংখ্য নেতাকর্মী।

বলী খেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত খ্যাতনামা বলীরা অংশগ্রহণ করেন। শক্তি, কৌশল ও দক্ষতার সমন্বয়ে প্রতিটি লড়াই দর্শকদের মাঝে তুমুল উত্তেজনা সৃষ্টি করে। তবে শেষপর্যন্ত কুমিল্লার জনপ্রিয় বলি বাঘা শরীফ-এর সঙ্গে কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায় তাকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী অন্যান্য বলীরা তাদের নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।

খেলা উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ভিড় করেন। পুরো মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও উৎসাহে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়, যা অনেকদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।

উল্লেখ্য, এই আয়োজনের উদ্যোক্তা ছিলেন সাতকানিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ নওয়াব মিয়া। তিনি জানান, বাংলা নববর্ষকে ঘিরে স্থানীয়দের মাঝে আনন্দ-উৎসব ছড়িয়ে দেওয়া এবং হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram