

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদ পন্ডিত (৮০) এর লাশ দাফন সম্পন্ন হয়েছে। বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদ পন্ডিত উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামের মৃত হোচেন আলী পন্ডিতের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন।
সোমবার (২০ এপ্রিল) সকালে বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদ পন্ডিত এর লাশ জানখালী স্কুল মাঠে জানাযার পূর্বে রাষ্ট্রের পক্ষে গার্ড অফ অনার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আকলিমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন রাজা, বীর মুক্তিযোদ্বা মানিক গোলদার, বীর মুক্তিযোদ্বা হেমায়েত হোসেন, উপ-পরিদর্শক (এসআই) আলী আকবারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক প্রমুখ।
এর আগে গতকাল (১৯ এপ্রিল) বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদ পন্ডিত অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে রাত ৮ টায় রুপসায় মারা যায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে।

