ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:১০
logo
প্রকাশিত : এপ্রিল ২০, ২০২৬

শান্তিগঞ্জে হামের টিকার আওতায় আসবে ২১ হাজার ৬৯৯ শিশু

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে, সেই সাথে সফলভাবে টিকাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতালে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।

পরে সকাল সাড়ে ১১টায় শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতালের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান'র সভাপতিত্বে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসানের সঞ্চালনায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল ভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য আনছার উদ্দিন। সভায় আরও বক্তব্য দেন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ অলি উল্লাহ, শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তারিক জামিল অপু।

সভায় এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে সার্বিক প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। ২০ এপ্রিল থেকে আগামী ১০ মার্চ পর্যন্ত উপজেলার ২১ হাজার ৬৯৯ জন শিশুকে টিকাদান কার্যক্রমের আওতায় আনা হবে।

সভায় বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এমআর টিকা অত্যন্ত কার্যকর। তাই নির্ধারিত বয়সসীমার সকল শিশুকে টিকার আওতায় আনতে অভিভাবকদের সচেতন করতে হবে এবং কোনো শিশু যেন বাদ না পড়ে সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সভায় অংশগ্রহণকারীরা টিকাদান কর্মসূচি শতভাগ সফল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram