ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৩৮
logo
প্রকাশিত : এপ্রিল ২০, ২০২৬

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় যুবক ও স্কুলছাত্র নিহত

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলাম (৩৫) ও ইউসুফ আলী (৯) নামে দুইজন নিহত হয়েছেন। রোববার রাতে ও সোমবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।

প্রথম ঘটনায়, নিহত আশরাফুল ইসলাম উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকশিপুর গ্রামের মমিনুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি খুলনায় অবস্থান করছিলেন। দাদীর মৃত্যুর খবর পেয়ে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাত সাড়ে ৮টার দিকে বকশিপুর বাজার অতিক্রম করে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

অপর ঘটনায়, সোমবার সকাল পৌনে ৮টার দিকে হাকিমপুর-বারোবাজার সড়কে ট্রাকচাপায় ইউসুফ আলী (৯) নামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়। নিহত ইউসুফ আলী হাকিমপুর গ্রামের আব্বাস আলী কালুর ছেলে এবং স্থানীয় পরশমণি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে স্কুলে যাওয়ার পথে হযরত আলীর মুদি দোকানের সামনে পৌঁছালে বারোবাজার থেকে চৌগাছাগামী একটি ট্রাক (খুলনা মেট্রো-ট-১১-১৪৭১) তাকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি রেখে চালক রেজাউল (৫০) পালিয়ে যায়।

খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় চৌগাছা থানায় আলাদা দুটি মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram