ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৪৯
logo
প্রকাশিত : এপ্রিল ১৮, ২০২৬

মঠবাড়িয়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য রুহুল আমিন

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত কর্মসূচি বাস্তবায়নে কৃষি সেচ সংকট মোকাবেলায় ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব রুহুল আমিন দুলাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন।

মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় আজ শনিবার (১৮ এপ্রিল) নাব্যতা হারানো মঠবাড়িয়ার বহেরাতলা বাজার হতে আলগী বাজার পর্যন্ত প্রায় সাড়ে ৭ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। যা বাস্তবায়ন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

এসময় মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজি, সাবেক সভপতি কে.এম হুমায়ুন কবির, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুবকর বাদল সিদ্দিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

খার খনন কর্মসূচি উদ্বোধন করে সংসদ সদস্য রুহুল আমিন দুলাল বলেন, বিগত সরকারের সময় খালের জন্য বরাদ্দ এলেও কোনো কাজ করা হয়নি। বাস্তবে কোন কাজ হয়নি। বর্তমান সরকার যথাযথভাবে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করবে। তিনি আরও বলেন, আমাদের গ্রামীণ অর্থনীতি কৃষিনির্ভর। পানি সমস্যার সমাধান করতে পারলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে। এ সময় কৃষকদের সমস্যার দিকে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য প্রশাসনকে আহ্বান জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram