

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের বিস্ময়কর উদ্ভাবন প্রদর্শন করেছে শিক্ষার্থীরা।শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটরিয়ামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার।
বিজ্ঞান মেলার স্টলগুলো ঘুরে দেখা যায়, ক্ষুদে বিজ্ঞানীদের বিস্ময়কর সব উদ্ভাবন। বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানার কার্বন পরিশোধন, বৃষ্টি পানি বিশুদ্ধকরণ, বায়ো ডিজেল, স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থাপনা, বিদ্যুৎ সাশ্রয়ী, সোলার সিষ্টেম পরিবেশ বান্ধব গাড়ি, পানির অপচয় রোধ, কালো ধোয় বিশুদ্ধ করন, লেবু টিয়ে বিদ্যুৎ আবিস্কার, আধুনিক আগ্নিকান্ড নির্বাপক মেশিন ও হাইড্রোলিক অপারেটিং সিষ্টেমের মতো আধুনিক সব প্রজেক্ট প্রদর্শন করছে শিক্ষার্থীরা।
এসময় মেলা পরিদর্শন করেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, পীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক ইমরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, জাবরহাট ডিগ্রি কলেজের ভারপাপ্ত অধ্যক্ষ তৈয়ব আলী, উপজেলা জামায়াতে ইসলামে সাবেক সেক্রেটারি বাবলুর রশিদ প্রমুখ।

