ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫৩
logo
প্রকাশিত : এপ্রিল ১৮, ২০২৬

কুড়িগ্রামের চিলমারীতে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে নিখোঁজ হওয়া ২ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। নিখোঁজ হওয়ার ১২ঘন্টা পর বাড়ীর পাশ্বের ফাকা স্থানে পরে থাকা বাঁশের কঞ্চির উপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার উপজেলার মাচাবান্ধা সাহাপাড়া এলাকায় লোমহর্ষক এ ঘটনাটি ঘটেছে। নিহত শিশুটির নাম আয়শা সিদ্দিকা আশুরা। সে ওই এলাকার রাজমিস্ত্রি আলমগীর হোসেনের একমাত্র কন্যা সন্তান বলে জানা গেছে।

স্থানীয় এবং পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে মাচাবান্ধা সাহাপাড়া এলাকার রাজমিস্ত্রি আলমগীর হোসেনের ২ বছর বয়সী মেয়ে আয়শা সিদ্দিকা(আশুরা) নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের পর পরই এলাকায় ব্যাপক অনুসন্ধানের পাশাপাশি পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। তাতেও শিশুটির সন্ধান না পেলে এলাকায় মাইকিং করে খোঁজ করা হয়। দীর্ঘ সময় খোঁজখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। পরে রাত ১০টার দিকে বাড়ীর পাশের একটি ফাকা জায়গায় পরে থাকা বাঁশের কঞ্চির উপরে আয়শার নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। পরে থানায় জানানো হলে শিশু আয়শার মহদেহ উদ্ধার করে চিলমারী থানায় নিয়ে আসেন থানা পুলিশ। নিস্পাপ শিশুটির একটি চোখসহ শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন দেখা গেছে বলে এলাকাবাসী জানায়।

আয়শা সিদ্দিকার বাবা আলমগীর হোসেন বলেন, শুক্রবার সকাল ৯টায় সে নিখোঁজ হয়। সারাদির অনেক খোঁজাখুঁজি এবং মাইকিং করেও আশুরার সন্ধান পেতে ব্যর্থ হয়ে থানা পুলিশের আশ্রয় নেই। পরে ওই দিন রাত ১০টার দিকে বাড়ীর পাশ্বের একটি ফাকা জায়গায় পরে থাকা বাঁশের কঞ্চির উপরে আমার মেয়ের মৃতদেহ পাওয়া যায়। একমাত্র সন্তানের মৃত্যুর সঠিক রহস্য উদঘাটনের জন্য জোড় দাবী জানান তিনি।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো.আলমগীর হোসেন বলেন, আয়শা সিদ্দিকা নামে ২ বছর বয়সের একটি শিশু শুক্রবার সকাল ১০টায় নিখোঁজ হয়। ওই দিন রাত ১০টার দিকে বাড়ীর পাশ্বের একটি ফাকা জায়গায় বাঁশের কঞ্চির উপরে শিশুটির মরদেহ পাওয়া গেছে। তার একটি চোখসহ শরীরে কিছু ক্ষতচিহ্ন পরিলক্ষিত হয়েছে। মহদেহ ময়না তদন্তের জন্য প্রেরণ এবং মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram