ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৩০
logo
প্রকাশিত : এপ্রিল ১৭, ২০২৬

বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত: বন্ধুর জন্য একসঙ্গে ন্যাড়া ১০ বন্ধু

মোহাম্মদ মোশাররফ হোসেন, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: “বন্ধু বলে কথা!”—এই কথাটার বাস্তব উদাহরণ যেন নতুন করে দেখালেন কুমিল্লার মুরাদনগরের ১০ তরুণ। বন্ধুর কষ্টে পাশে দাঁড়াতে গিয়ে তারা যা করলেন, তা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে।

ঘটনাটি উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন খৈয়াখালী বাজারে। বিষয়টি শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

জানা যায়, দৌলতপুর গ্রামের সজীব নামের এক যুবক মাথার ত্বকের জটিল সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে তাকে মাথা ন্যাড়া করতে হয়। কিন্তু বন্ধুর এই পরিস্থিতিতে তাকে একা থাকতে দেননি তার বন্ধুরা।

বন্ধুর কষ্টকে নিজের কষ্ট মনে করে গত বুধবার বিকেলে (১৫ এপ্রিল) একটি সেলুনে একে একে নিজেদের চুল ফেলে দেন আরও ৯ বন্ধু। মুহূর্তেই তৈরি হয় বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত।

এই হৃদয়স্পর্শী ঘটনায় অংশ নেন—কাইয়ুম মিয়া, মো. আলম, শরিফ, মো. মোমেন, মো. নাজিম, মো. শাহজালাল, মো. মাইনুদ্দিন, মো. সাদ্দাম ও মো. সাগর।

বন্ধুরা জানান, “সজীব যেন নিজেকে একা মনে না করে, তার পাশে আছি—এটাই বোঝাতে আমরা সবাই ন্যাড়া হয়েছি।”

স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া আবেগাপ্লুত হয়ে বলেন, “এমন বন্ধুত্ব এখন খুব কমই দেখা যায়। এটা সত্যিই অনুকরণীয়।”

বন্ধুদের এমন ভালোবাসায় আপ্লুত হয়ে সজীবও আয়োজন করেন এক ব্যতিক্রমী সম্মাননা অনুষ্ঠান। বৃহস্পতিবার দুপুরে খৈয়াখালী বাজারের ‘মাই ডিয়ার চটপটি হাউজ’-এর ছাদে বন্ধুদের জন্য আয়োজন করা হয় পুরস্কার বিতরণী।

লটারির মাধ্যমে প্রথম বিজয়ীকে দেওয়া হয় একটি খাসি, দ্বিতীয়জন পান একটি রাজহাঁস, আর তৃতীয়জনের হাতে তুলে দেওয়া হয় একটি দেশি মোরগ। বাকি সবাই পান উপহার হিসেবে হাতঘড়ি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram