ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:০১
logo
প্রকাশিত : এপ্রিল ১৬, ২০২৬

হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে পাঁচবিবিতে সমন্বয় সভা

ফারহান ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: আসন্ন জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্রী তরুণ কুমার পালের নিজ অফিস কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন তিনি নিজেই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হামিদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি, উপজেলা ইমাম প্রতিনিধি, সাংবাদিক মো. আজাদ আলীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল জুনিয়র কনসালটেন্ট ও মেডিকেল অফিসাররাসহ অনেকেই।

সভায় জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগ, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নির্ধারিত সময়ে শতভাগ টিকাদান নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় জানানো হয়, ক্যাম্পেইন চলাকালে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ হাম টিকা প্রদান করা হবে। এ বিষয়ে অভিভাবকদের সচেতন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram