ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৫০
logo
প্রকাশিত : এপ্রিল ১৬, ২০২৬

তীব্র তাপদাহে বাড়ছে লোডশেডিং, জনভোগান্তি চরমে

কেরানীগঞ্জ প্রতিনিধি: রাজধানীর পার্শ্ববর্তী কেরানীগঞ্জে তীব্র তাপদাহের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং, ফলে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। অসহনীয় গরম ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত হয়ে পড়েছেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গত কয়েকদিন ধরে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে ফ্যান, এসি ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদা হঠাৎ বৃদ্ধি পেয়েছে। এর ফলে সরবরাহে ঘাটতি তৈরি হয়ে লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে।

স্থানীয়দের অভিযোগ, দিনে ও রাতে একাধিকবার বিদ্যুৎ চলে যাচ্ছে। অনেক এলাকায় টানা ২ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। এতে ঘরবন্দি মানুষ, বিশেষ করে শিশু ও বয়স্করা চরম দুর্ভোগে পড়েছেন। রাতের বেলায় বিদ্যুৎ না থাকায় ঘুম ব্যাহত হচ্ছে, যা পরিস্থিতিকে আরও কষ্টকর করে তুলেছে।
বিদ্যুৎ সংকটের প্রভাব পড়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও ক্ষুদ্র শিল্পকারখানায়ও। বিদ্যুৎ বিভ্রাটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং অনেক উদ্যোক্তা কাজ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন, ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, “গরমে এমনিতেই অতিষ্ঠ, তার ওপর বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। শিশু ও বৃদ্ধদের কষ্ট সবচেয়ে বেশি।”

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোশারফ হোসেন বলেন, “তীব্র তাপদাহের কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুরো গ্রিড সচল রাখতে এলাকাভিত্তিক লোডশেডিং করা হচ্ছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।
কেরানীগঞ্জে বিদ্যুতের বর্তমান চাহিদা প্রায় ৯০ মেগাওয়াট, কিন্তু সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৫০ মেগাওয়াট। প্রায় ৪০ মেগাওয়াট ঘাটতির কারণেই লোডশেডিং দিতে হচ্ছে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram