ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৫৫
logo
প্রকাশিত : এপ্রিল ১৬, ২০২৬

চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু

হাসমত আলী, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ও জীবননগর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা আনুমানিক সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আজিমুল ইসলাম (১৩) ও জীবননগর উপজেলার বাকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের মাঠপাড়ার বাসিন্দা রেজাউল ইসলামের ছেলে রাসেল আলী (২৫)।

পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. খাইরুল বাশার জানান, আজিমুল ইসলামের বাবা মাঠে কৃষিকাজ করছিলেন। বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আজিমুল ইসলামের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দর্শনার একটি ক্লিনিকে নিতে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, জীবননগর উপজেলার বাকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. তরিকুল ইসলাম জানান, রাসেল আলী ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিস্তারিত জানতে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোলাইমান ও দর্শনা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ হিমেল রানা বজ্রপাতে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram