ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:০১
logo
প্রকাশিত : এপ্রিল ১৫, ২০২৬

হামের উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে এক শিশুর মৃত্যু, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৩৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: হামের উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের হাম আইসোলেশন কর্নারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর আধা ঘণ্টা আগে দেড় বছর বয়সী ওই শিশুকে হাসপাতালে ভর্তি করে স্বজনরা। মৃত শিশু চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মো. রনির মেয়ে লামিয়া খাতুন।

২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ মশিউর রহমান জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৩৯ জন হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে জেলা হাসপাতালে। এদের মধ্যে ১৯ জন ছেলে ও ২০ জন মেয়ে রয়েছেন। আর হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ১০৩ জন হাম রোগী ভর্তি রয়েছে। আর ৫ জন রোগীকে সুস্থ্যতার জন্য ছাড়পত্র দেয়া হয়েছে।

সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন জানান, এখন পর্যন্ত ১০১ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জন শিশুর শরীরে হাম ভাইরাস শনাক্ত হয়েছে।

উলেখ্য, চলতি বছরের জানুয়ারী মাস থেকে আজ বুধবার পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে হাম রোগীর সংখ্যা হচ্ছে ৭০২ জন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram