ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:০০
logo
প্রকাশিত : এপ্রিল ১৫, ২০২৬

‘তেল নেই লেখা’ পেট্রোল পাম্পে আবারও মিলল ৩ হাজার ২৬৯ লিটার জ্বালানি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ থাকার সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি বন্ধ রাখার দায়ে একটি ফিলিং স্টেশনকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুর ২টার সময় উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত ‘মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশন’-এ অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি সাধারণ গ্রাহকদের কাছে জ্বালানি তেল বিক্রি বন্ধ রেখেছে। তবে কর্মকর্তাদের উপস্থিতিতে স্টোরেজ বা মজুদ পরীক্ষা করা হলে সেখানে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোল মজুত পাওয়া যায়। পর্যাপ্ত তেল থাকার সত্ত্বেও সাধারণ মানুষকে সেবা না দিয়ে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করায় প্রতিষ্ঠানটিকে শাস্তির আওতায় আনা হয়।

এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী, সেবা প্রদানে অবহেলা ও কৃত্রিম সংকট তৈরির অপরাধে মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশনকে ৫০ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদানকরা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযান শেষে মজুতকৃত ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোল সাধারণ গ্রাহকদের কাছে নিয়মিত মূল্যে বিক্রয় কার্যক্রম পুনরায় শুরু করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য এর আগে, গত ২৭ মার্চ এ পাম্পে ৯ হাজার ৭৮৩ লিটার তেল মজুদ রাখার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এবং পরবর্তী অবৈধভাবে তেল মজুদ না করতে সতর্ক করে প্রশাসন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram