ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৫২
logo
প্রকাশিত : এপ্রিল ১৫, ২০২৬

সুন্দরগঞ্জে বাইকের ট্যাং‌কির তেল ৩'শ টাকা লিটারে বিক্রি, মাদ্রাসা শিক্ষকের জরিমানা

মনীষ সরকার রানা, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরবাইকের ট্যাংকি থেকে কালোবাজারে অকটেন বিক্রি করার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

‎বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নগর কাঠগড়া হাট এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন পাল। এসময় আব্দুল মতিন মিয়া নামে এক মাদ্রাসা শিক্ষককে জরিমানা করা হয়। তিনি পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার ফরিদপুর আব্দুল্লাহ্ দা‌খিল মাদ্রাসার সহকারী শিক্ষক।

‎জানা যায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে তেল কিনতে যান ডিজিএফআইয়ের সদস্য মোস্তফাসহ তিনজন। এসময় মোটরসাইকেল ঠেলে কাঠগড়া এলাকায় পৌঁছে তেলের সন্ধান করেন তিনি। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন সেখানে এক শিক্ষক তেল বিক্রি করেন। প্রতি লিটার ৩০০ টাকা দামে ৫ লিটার অকটেন ক্রয় করেন তারা এবং তেলসহ ওই শিক্ষককে আটক করে ডিজিএফআই সদস্যরা। আগে থেকেই প্রস্তুত থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রোমেন পাল ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন তিনি। এসময় বিক্রির উদ্দেশ্যে বোতল ভর্তি ৮ লিটার অকটেন জব্দ করা হয়। পরে তাঁকে ভবিষতে এমন কর্মকান্ড না করা জন্য সতর্ক করে স্থানীয়দের কাছে হস্তান্তর করেন।

‎নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন পাল বলেন, ডিজিএফআই সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একজন শিক্ষক দীর্ঘদিন ধরে কালোবাজারে অকটেন বিক্রি করছেন। তারা ক্রেতা সেজে সেখানে অকটেনসহ একজনকে আটক করে। পরে ঘটনাস্থলে গিয়ে অকটেন জব্দ করা হয়। সেই সাথে সতর্কমূলক পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram