ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৫৭
logo
প্রকাশিত : এপ্রিল ১৫, ২০২৬

মৌলভীবাজারের রাজনগরে হাওরের মৎস্যসম্পদ রক্ষায় প্রশিক্ষণ

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে হাওরের মৎস্যসম্পদ রক্ষায় বালাইনাশক ব্যবহারে সচেতনতা বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে বুধবার (১৫ এপ্রিল) সকালে ২০২৫-২৬ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করে রাজনগরের সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা একেএম মহসীনের সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য দেন বিভাগীয় পরিচালক আসাদুল বাকী, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. এনামুল হক।

এসময় প্রশিক্ষকরা বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন কৃষকরা। খাদ্যের তালিকায় মাছ বাঙ্গালির প্রথম পছন্দ। কিন্তু ফসলি জমিতে কীটনাশকের যথেচ্ছ ব্যবহারের ফলে হাওর, খাল, বিল ও জলাশয়ে দেশীয় মাছ কমে যাচ্ছে। তাই কীটনাশক ব্যবহারে সচেতন হওয়া জরুরি। তাই কৃষকদের জৈব বালাইনাশক ব্যবহার বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখার প্রতি গুরুত্বারোপ করেন বক্তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram