ঢাকা
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:২২
logo
প্রকাশিত : এপ্রিল ১৫, ২০২৬

মোল্লাহাটে পাকা সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, উত্তেজনা চরমে

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়নের ঝুটেশ্বরী এলাকায় পাকা সড়ক নির্মাণকে কেন্দ্র করে একটি পরিবারের সঙ্গে এলাকাবাসীর বিরোধ চরম আকার ধারণ করেছে। এ ঘটনায় সংঘর্ষে একই পরিবারের দুইজনসহ এক কিশোর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতরা হলেন— হায়দার আলী (৫৫) ও তার ছেলে মাহামুদুল হাসান (১৮)। তারা বর্তমানে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এলাকাবাসীর পক্ষের আহত আরিফুল মোল্লা (১৪) স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোদালিয়া ইউনিয়নের ঝুটেশ্বরী রুহু মোল্লার বাড়ি থেকে খোকা বিশ্বাসের বাড়ি পর্যন্ত প্রায় ৮৫০ মিটার সড়ক পাকাকরণের কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এলাকাবাসীর দাবি, এই সড়কটি কৃষিজ পণ্য ও ঘেরের মাছ পরিবহনসহ শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র পথ হওয়ায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এলাকাবাসীর মধ্যে শেখ ইমরান মাহমুদ, ইউপি সদস্য মো. রুবেল শেখ, লিপন খান, মো. জাহিদ ফকির, রেক্সোনা বেগমসহ অনেকে অভিযোগ করেন, সড়কের শেষাংশে হায়দার আলী অন্যায়ভাবে বাধা প্রদান করছেন। তাদের দাবি, বহু পুরনো খালের পাড়ের খাস জমির ওপর দিয়ে সড়কটি নির্মাণ করা হচ্ছে এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের চেষ্টা করলেও তিনি তা মানেননি।

তারা আরও জানান, গত ১২ এপ্রিল সড়কের কাজ চলাকালে হায়দার আলী বাধা দিলে উপস্থিত কিছু কিশোর উন্নয়ন কাজের পক্ষে কথা বলে। এতে উত্তেজনা সৃষ্টি হলে আরিফুল মোল্লা নামে এক কিশোরকে মারধরের ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হন। ঘটনার পর এলাকাবাসী সড়ক পাকাকরণ দ্রুত সম্পন্নের দাবিতে মিছিলও করেন।

অন্যদিকে, হায়দার আলীর দাবি, তার নিজস্ব রেকর্ডীয় জমির ওপর দিয়ে জোরপূর্বক সড়ক নির্মাণের চেষ্টা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, কাজে বাধা দেয়ায় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের প্রভাবে দূর থেকে উসকানি দিয়ে ছোট ছেলেদের দিয়ে তার ওপর হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram