ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:০৬
logo
প্রকাশিত : এপ্রিল ১৫, ২০২৬

গোপালগঞ্জে ঘরের ভেতর থেকে উদ্ধার বিরল প্রজাতির তক্ষক, অতঃপর অবমুক্ত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার একটি বসত বাড়ির ঘরের ভেতর থেকে বিলুপ্তপ্রায় প্রজাতির বড় আকৃতির একটি তক্ষক উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরপাড়ের মেহগনি বাগানে তক্ষকটি অবমুক্ত করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ। এদিন ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া এলাকায় মো. তবিবুর রহমান মোল্লার বসত ঘর থেকে তক্ষকটি উদ্ধার করেন পরিবারের সদস্যরা।

তবিবুর রহমান মোল্লার স্ত্রী পাতা বেগম জানান, ভোরে ফজরের নামাজ পড়ার জন্য উঠে ঘরের ভেতর শব্দ শুনতে পান তিনি। পরে পরিবারের অন্য সদস্যদের ডাকলে তারা বড় আকৃতির একটি তক্ষক দেখতে পান। পরে সেটিকে একটি ইঁদুরের খাঁচায় আটকে রেখে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান। উপজেলা প্রশাসন, বন বিভাগের সদস্যদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ প্রাণীটিকে উপজেলা পরিষদের পুকুর পাড়ের মেহগনি বাগানে অবমুক্ত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ বলেন, গিরগিটি প্রজাতির এই প্রাণীটির ইংরেজি নাম গ্যাকো (এবশশড়)। এটি নির্বিষ এবং বিপন্ন প্রজাতির প্রাণী। সাধারণত স্যাঁতসেঁতে পরিবেশ, বড় গাছের ফোঁকর, বাড়ির ছাদ বা ঘরের কোণে এদের বসবাস। তিনি জানান, উদ্ধার হওয়া তক্ষকটির দৈর্ঘ্য প্রায় ১২ ইঞ্চি, যা সাধারণের তুলনায় বড়। এ ধরনের তক্ষক খুব কম দেখা যায়। এই তক্ষককে ঘিরে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে ভুল ধারণা ছড়িয়ে প্রতারণা ব্যবসা করে আসছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

গোপালগঞ্জ বন বিভাগের রেঞ্জ অফিসার বিবেকানন্দ মল্লিক বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় তক্ষকের মতো বন্য প্রাণীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু এক শ্রেণির অসাধু ব্যক্তি এটিকে মূল্যবান প্রাণী হিসেবে প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে। তিনি সবাইকে বন্য প্রাণী সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram