ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪৪
logo
প্রকাশিত : এপ্রিল ১৫, ২০২৬

শত বছরের ঐতিহ্যে বেগমগঞ্জের বসন্তবাগ জয় কালি বাড়ির বাৎসরিক কালি পূজা উদযাপন

আজিজ আহমেদ, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বসন্তবাগ জয় কালি বাড়িতে শত বছরের ঐতিহ্য ধরে রেখে বাংলা নববর্ষের দ্বিতীয় দিন পহেলা বৈশাখ উপলক্ষে বাৎসরিক কালি পূজা উদযাপন করা হয়।

বুধবার দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এ পূজা উদযাপন করা হয়। পূজাকে ঘিরে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ভক্তরা মন্দির প্রাঙ্গণে সমবেত হন। তারা মা কালির আশীর্বাদ লাভ, পরিবার-পরিজনের সুখ-শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন।

স্থানীয়দের মতে, বসন্তবাগ জয় কালি বাড়ির এই পূজা প্রায় শত বছর ধরে চলে আসছে। প্রতি বছর পহেলা বৈশাখে এ পূজার আয়োজন করা হয়, যা এলাকার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় আয়োজন হিসেবে পরিচিত।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, এই পূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এলাকার সম্প্রীতি, ঐক্য ও ঐতিহ্যের প্রতীক। নতুন বছরের শুরুতে মা কালির পূজার মাধ্যমে সকল অশুভ শক্তি দূর হয়ে শান্তি ও সমৃদ্ধি আসবে, এমন বিশ্বাস থেকেই প্রতিবছর এ আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. উত্তম কুমার শীল, সাধারণ সম্পাদক পরশ মজুমদার, সহ সভাপতি ডা. পরিমল চন্দ্র নাথ, সহ সভাপতি ডা. নরিশ চন্দ্র মজুমদার, উপদেষ্টা প্রধান গনেশ মজুমদার, কোষাধ্যক্ষ সবুজ মজুমদার, প্রচার সম্পাদক বিকাশ চন্দ্র কুরি এবং সহ-প্রচার সম্পাদক ডা. বিরল কৃষ্ণ ভৌমিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। স্থানীয়দের আশা, শত বছরের এ ঐতিহ্য ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram