ঢাকা
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৩১
logo
প্রকাশিত : এপ্রিল ১৫, ২০২৬

কুয়াকাটা সৈকতে মৃত কচ্ছপ, পরিবেশ নিয়ে শঙ্কা বাড়ছে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও দেখা মিলল একটি মৃত সামুদ্রিক কচ্ছপের। প্রায় ৪০ কেজি ওজনের অলিভ রিডলি প্রজাতির মা কচ্ছপটি বুধবার সকাল ৬টায় কাউয়ারচর ঝাউবনের কাছে জোয়ারের পানির সঙ্গে ভেসে আসে।

প্রথমে স্থানীয় পরিবেশকর্মী আব্দুল জলিল কচ্ছপটিকে দেখতে পান এবং দ্রুত ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেন। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে কৌতূহল তৈরি হয় এবং অনেকে ঘটনাস্থলে ভিড় করেন।

পরিবেশবিদরা বলছেন, সাম্প্রতিক সময়ে একের পর এক সামুদ্রিক প্রাণীর মৃত্যু উপকূলীয় জীববৈচিত্র্যের জন্য অশনিসংকেত। দূষণ, অবৈধ মাছ ধরার জাল এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব এ ধরনের মৃত্যুর অন্যতম কারণ হতে পারে।

উপকূল পরিবেশ রক্ষা কর্মী আবুল হোসেন রাজু জানান, “বারবার এভাবে প্রাণহানি অত্যন্ত উদ্বেগজনক। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।”

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান জানিয়েছেন, কচ্ছপটির মৃত্যুর কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে এবং ভবিষ্যতে নজরদারি আরও বাড়ানো হবে।

পরে বন বিভাগ, ডলফিন রক্ষা কমিটি ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে মৃত কচ্ছপটিকে মাটিচাপা দেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram