ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:১২
logo
প্রকাশিত : এপ্রিল ১৪, ২০২৬

আত্রাইয়ে জনস্বার্থে ১১৪০ মিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে গ্রামীণ জনপদের জলাবদ্ধতা নিরসন ও কৃষির উন্নয়নের লক্ষ্যে ইজিপিপি কর্মসূচির আওতায় একটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের নওদাপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় এই খনন কাজের উদ্বোধন করা হয়।

​দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত এই প্রকল্পের আওতায় নওদাপাড়া ব্রীজের দক্ষিণ দিক থেকে মাঠ পর্যন্ত মোট ১১৪০ মিটার খাল পুনঃখনন করা হবে।

আত্রাই উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খনন কাজের উদ্বোধন করেন।

​উদ্বোধনকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। এই খালটি পুনঃখননের ফলে অত্র এলাকার শত শত একর জমির জলাবদ্ধতা দূর হবে এবং চাষাবাদে কৃষকরা সেচ সুবিধা পাবেন। সরকারের এই উন্নয়নমূলক প্রকল্পগুলো স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর যাতে সাধারণ মানুষ এর সুফল সরাসরি ভোগ করতে পারে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান প্রকল্পের কারিগরি দিক তুলে ধরে বলেন, ইজিপিপি কর্মসূচির আওতায় ১১৪০ মিটার খাল পুনঃখনন করতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২৯ লক্ষ টাকা। এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে গ্রামীণ জনপদের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন। খালের খনন কাজ সম্পন্ন হলে স্থানীয় কৃষি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম, সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার।

​এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুঞ্জুরুল আলম মুঞ্জু, আহসান গঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাহাদত হোসেন রকেট।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আইয়ুব আলী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস, ছাত্রনেতা শাহরিয়ার সৌরভ, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

​সংশ্লিষ্টরা জানান, এই খাল খনন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হবে, যা স্থানীয় ফসল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram