ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪৪
logo
প্রকাশিত : এপ্রিল ১৪, ২০২৬

বিপুল উৎসাহ উদ্দীপনায় কেরানীগঞ্জে পহেলা বৈশাখ পালিত

কেরানীগঞ্জ প্রতিনিধি: বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। আর এই উৎসবকে ঘিরে ঢাকার কেরানীগঞ্জে সৃষ্টি হয়েছিল এক আনন্দঘন, বর্ণিল পরিবেশ। পহেলা বৈশাখ উপলক্ষে সকালে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়।

এই র‍্যালিতে অংশগ্রহণ করেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বর্ণিল ব্যানার, ফেস্টুন, মুখোশ, ঢাক-ঢোল আর বৈশাখী গান-বাজনায় মুখর ছিল গোটা এলাকা।

র‍্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাংলো প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা পরিবেশন করেন নৃত্য, গান, কবিতা ও আবৃত্তি। তাদের পরিবেশনায় উঠে আসে বাঙালির লোকজ সংস্কৃতি, ঐতিহ্য ও বৈশাখী আমেজ। পহেলা বৈশাখকে ঘিরে কেরানীগঞ্জে সৃষ্টি হয়েছিল এক প্রাণবন্ত, আনন্দঘন পরিবেশ। বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসব নতুন উদ্যমে সবাইকে একত্রিত করেছে, ছড়িয়ে দিয়েছে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram