ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৫৫
logo
প্রকাশিত : এপ্রিল ১৩, ২০২৬

কমলগঞ্জে ৬৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরকারি প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার সামগ্রী তুলে দেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।

চলতি মৌসুমে আউশ ও খরিপ-১ ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে সরকারের বিশেষ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই সহায়তা প্রদান করা হচ্ছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে মোট উপকারভোগী: ৬,৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। মাথাপিছু বরাদ্দ ৫ কেজি উচ্চফলনশীল বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, "কৃষিবান্ধব সরকার কৃষকের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।"

উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, "বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে কোনো জমি যেন পতিত না থাকে। কৃষকদের আধুনিক প্রযুক্তিতে চাষাবাদে উৎসাহিত করতে এবং উৎপাদন ব্যয় কমাতে আমরা এই সার ও বীজ বিতরণ করছি।"

বিতরণ অনুষ্ঠানে আসা কৃষকরা জানান, চাষাবাদের ঠিক আগ মুহূর্তে বীজ ও সার পাওয়ায় তারা অনেকটা স্বস্তিবোধ করছেন। এতে তাদের উৎপাদন খরচ কমবে এবং আবাদে আগ্রহ বাড়বে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram