ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪৩
logo
প্রকাশিত : এপ্রিল ১৩, ২০২৬

রাজধানীর ডেমরায় ছেলের হাতে পিতা খুন

মোঃ হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: রাজধানীর ডেমরায় ছেলে মো. নূর হোসেনের ছুরিকাঘাতে তার বাবা মো.ইসরাফিল হোসেন নিহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে ডেমরা উত্তর বাজার জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইসরাফিল হোসেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সুতারপাড়া গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে। বর্তমানে তিনি ডেমরায় ভাড়া বাসায় বসবাস করতেন।

সূত্রে জানা গেছে, নিহত ইসরাফিল (৫৫) দীর্ঘদিন যাবত নেশা করে আসছেন। প্রতিদিনের মতো সোমবার ভোরে তার স্ত্রীর কাছে নেশার জন্য টাকা চাইলে বাকবিতন্ডার একপর্যায়ে তার ছেলে মো.নূর হোসেন এগিয়ে গিয়ে তার বাবার বুকে ছুরিকাঘাত করে, এসময় তার বাবা মাটিতে লুটিয়ে পড়ে।

নিহতের ভাগিনা জীবন খন্দকার বলেন, খবর পেয়ে আমি আমার মামাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাই। এ সময় কর্তব্যরত চিকিৎসক আমার মামাকে সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার তদন্ত কর্মকর্তা মো.মুরাদ হোসেন বলেন, নেশার টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটির এক পর্যায়ে ছেলের ছুরিকাঘাতে তার বাবার মৃত্যুর বিষয়টি উপস্থিত সকলে নিশ্চিত করেছেন। এ বিয়য়ে নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram