ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৫৩
logo
প্রকাশিত : এপ্রিল ১৩, ২০২৬

সংরক্ষিত বনাঞ্চলে গাছ কাটার সময় ২৬ রোহিঙ্গা আটক

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে গাছ কাটার সময় ২৬ জন রোহিঙ্গাকে আটক করেছে বন বিভাগ। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার দোছড়ি, থাইংখালী ও সদর বিট এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় বনভূমি থেকে অবৈধভাবে গাছ কাটার সময় তাঁদের হাতেনাতে আটক করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র রোহিঙ্গাদের ব্যবহার করে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে পাচার করে আসছিল। সাম্প্রতিক সময়ে বন উজাড়ের প্রবণতা বেড়ে যাওয়ায় নজরদারি জোরদার করা হয়। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাছ কাটার বিভিন্ন সরঞ্জাম ও প্রস্তুত করা কাঠ জব্দ করা হয়েছে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলাম বলেন, সংরক্ষিত বনভূমি রক্ষায় আমরা শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছি। বন ধ্বংসের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, বনভূমি রক্ষায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও কাঠ পাচার রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে। অভিযানে সদর বিট কর্মকর্তা আব্দুল মান্নান, থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, ইমদাদুল হাসান রনিসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

উখিয়া অঞ্চলের সংরক্ষিত বনাঞ্চল দীর্ঘদিন ধরে অবৈধ দখল, জ্বালানি কাঠ সংগ্রহ ও কাঠ পাচারের কারণে হুমকির মুখে রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বন রক্ষায় কঠোর নজরদারি ও জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।ৃ

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram