ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৫৪
logo
প্রকাশিত : এপ্রিল ১৩, ২০২৬

বাগেরহাটের শরণখোলায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় পানিতে পড়ে ত্বহা (সাড়ে চার বছর) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চাল রায়েন্দা গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের দিনমজুর বাবুল জমাদ্দারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ত্বহা বাড়ির পাশের ওয়ার্ল্ড ভিশন পরিচালিত একটি স্কুলে শিশু ওয়ানে পড়তো। সে স্কুল থেকে ফিরে ছুটোছুটি করতে থাকে। একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের খালে পড়ে হাবুডুবু খেতে থাকে সে। এমন সময় শিশুটির মা টের পেয়ে খাল থেকে তাকে দ্রুত উদ্ধার করে ইজিবাইকযোগে উপজেলা সদরের হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) উদয় সরকার জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে শিশুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram