ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৫৬
logo
প্রকাশিত : এপ্রিল ১৩, ২০২৬

শ্রীমঙ্গলে ১৪ কোটি টাকায় দুটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সমাজকল্যাণ খাতে অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ১৪ কোটি টাকা ব্যয়ে দুটি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, মৌলভীবাজারের উপপরিচালক মো. হাবিবুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লাহ আকন্দ, উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রকিব।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী এবং উপজেলা যুবদল আহবায়ক মহিউদ্দিন জারু, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিজস্ব রাজস্ব তহবিল থেকে ১৪ কোটি টাকা ব্যয়ে একটি চারতলা ও একটি পাঁচতলা ভবন নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে সিমেক কনস্ট্রাকশন গ্রুপের আওতাধীন নৌবাহিনীর খুলনা শিপইয়ার্ড ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান।

সংশ্লিষ্টরা জানান, প্রায় ১৮ মাসের মধ্যে ভবন দুটি নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এসব অবকাঠামো নির্মাণের মাধ্যমে স্থানীয় সমাজসেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram