ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৫২
logo
প্রকাশিত : এপ্রিল ১৩, ২০২৬

নওগাঁর ধামইরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দুই কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার আলমপুর ইউনিয়নের চৌঘাট ব্রীজ থেকে ছিলিমপুর সুইজগেট পর্যন্ত খাল খনন কাজের উদ্বোধন করেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিচালিত অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচির আওতায় ২ কিলোমিটার খাল খননে ব্যয় করা হয়েছে ৫৭ লাখ ৪৬ হাজার ২১০ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী মিলন কুমার, ইউপি সদস্য রোজিনা খাতুন, কামরুজ্জামান হোসেন প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram