ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৫
logo
প্রকাশিত : এপ্রিল ১৩, ২০২৬

কাঠালিয়ায় শিক্ষক, সুশীল সমাজ ও রাজনীতিবিদদের সাথে এমপি’র মতবিনিময় সভা

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় সুশীল সমাজ, শিক্ষক প্রতিনিধি ও রাজনীতিবিদদের সাথে এমপি রফিকুল ইসলাম জামালের উন্নয়নমূলক কর্মকান্ড বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষক সুশীল সমাজ রাজনীতিবিদ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) উপজেলার সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল বলেন, সরকারের পাঁচটি সংস্থা গোপনীয় ভাবে সারা বাংলাদেশের চাঁদাবাজদের তালিকা করছেন। এ মাসের মধ্যে অনেক চাঁদাবাজ গ্রেফতার হবেন। চাঁদাবাজ যে দলের হোক সে গ্রেপ্তার হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। বিএনপিতে এসব লোকের কোনো জায়গা হবে না।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালালুর রহমান আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram