ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪৩
logo
প্রকাশিত : এপ্রিল ১৩, ২০২৬

নরসিংদীতে জুলাই হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান আরিফকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জুলাই হত্যা মামলার আসামি ও নূরালাপুর ইউপি চেয়ারম্যান আরিফ হোসেনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় মাধবদী থানার নূরালাপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষে এক সংবাদ সম্মেলনে মাধবদী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নূরারাপুর ইউনিয়নের বাসিন্দা নাছির উদ্দিন ভুইয়া বলেন, আরিফ চেয়ারম্যান একজন চিন্হিত সন্ত্রাসী এবং চাঁদাবাজ। ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার মামা, মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও মাধবদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মানিকের ছত্রছায়ায় আরো বেপরোয়া হয়ে উঠে।

এরই অংশ হিসেবে জুলাই আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনার পক্ষে গর্জে উঠে আরিফ হোসেন। এসময় সন্ত্রাসী বাহিনীর সহায়তায় প্রকাশ্যে অস্ত্র দিয়ে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালায়। এসময় মাধবদীতে শাওন ও সুমন নামের দুই ছাত্রনেতা গুলিতে নিহত হন। দুই ছাত্র হত্যা মামলার আসামি হলেও প্রকাশ্যে ঘুরাফেরাসহ এলাকায় অপকর্ম চালিয়ে যাচ্ছে সে। পাশাপাশি এলাকায় বিভিন্নজনকে হুমকি ধামকি দিয়ে আসছিল। পরে সরকার তাকে ইউপি চেয়ারম্যান পদ থেকে অপসারণ করলে আদালতের নির্দেশ নিয়ে পুনরায় সে পরিষদের ক্ষমতায় বসে আরও বেপরোয়া হয়ে উঠার পায়তারা করছে। তবে ইউনিয়নবাসী খুন, চাঁদাবাজি ও সন্ত্রাসে অভিযুক্ত আরিফ হোসেনকে প্রত্যাখ্যানসহ তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram