ঢাকা
logo
প্রকাশিত : April 12, 2026

বরগুনায় পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম'র অপসারণসহ ৩ দফা দাবিতে মানববন্ধন

বরগুনা প্রতিনিধি: পটুয়াখালী পল্লিবিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের ডিজিএমের সাথে কর্মচারীদের সাথে অশোভন আচরণ এবং বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে ৩ দফা দাবি নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বরগুনা পল্লিবিদ্যুৎ অফিসের কর্মচারীরা।

রবিবার (১২ এপ্রিল) বেলা ১১ টায় পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিস চত্বরে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে কর্মচারীরা জানায়, বরগুনা অফিসের ডিজিএম শেখ আঃ রহমান অফিসে কর্মরত নারী কর্মীদের সাথে বিভিন্ন সময় অশালীন আচরণ করেন এবং নানা অযুহাতে অন্যান্য স্টাফ ও গ্রাহকদের সামনেও হেনস্তা করেন। তার মানষিক নির্যাতনের শিকার হয়ে বরগুনা অফিসের বিলিং সুপারভাইজার সেলিনা ফিরোজ ষ্ট্রোক করেন। তাকে হাসপাতালে নেয়ার জন্য তার মহিলা সহকর্মীরা যেতে চাইলেও তিনি তাদেরকে যেতে অনুমতি দেননি। কর্মচারীগণের প্রতিবাদ করলে তাদের সাথে তিনি অসভ্য আচরণ করেন। এবং তাকে মারধরের মিথ্যা অভিযোগ এনে জিএম এর সহযোগিতায় এইসি মোঃ ওমর ফারুককে সাময়িক বরখাস্ত করেন।

ডিজিএম এর এই অন্যায় আচরণের প্রতিবাদে তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন বরগুনা পল্লী বিদ্যুতের কর্মচারীগণ। তাদের দাবিগুলো হলো- ১. ডিজিএম শেখ আব্দুর রহমানকে বরগুনা অফিস থেকে অন্য জোনাল অফিসে বদলি করতে হবে, ২. এ ইসি মোঃ ওমর ফারুক এর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করতে হবে, ৩. ঘটনার সুস্থ তদন্তের মাধ্যমে দোষী ডিজিএমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনেরূপ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মানববন্ধনের পূর্বে কর্মচারীগণ বরগুনা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে এ বিষয়ে আবেদনপত্র দাখিল করেন।

এর আগে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) পটুয়াখালী পল্লিবিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের ডিজিএম এর কর্মচারীদের সাথে অশোভন আচরণ, বিভিন্নভাবে হয়রানি এবং জিএম এর একরোখা আচরণের প্রতিবাদে বিক্ষোভ করে বরগুনা পল্লিবিদ্যুৎ অফিসের কর্মচারীরা।

এরপরই একই দিনে বরগুনা জোনাল অফিস পরিদর্শন করেন পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মোঃ আবুল কাশেম। এসময় তিনি বলেন, কারো অভিযোগ থাকলে অফিসে এন্ট্রি করে জমা দিবে, সেটা আমার কাছে পৌছে যাবে। আমি তাদের অভিযোগ নিতে এখানে আসিনি, আমার অন্য কাজ আছে। লিখিত অভিযোগ না নিয়ে তাদের ডেকে মৌখিকভাবে শোনা যায় কিনা এমন প্রশ্নে তিনি বলেন, যদি মনে করি কারো কথা শোনা দরকার তবে শুনবো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram