

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
রবিবার বিকেলে শহীদ ডা: আবুল কাশেম ময়দানে মিছিল পূর্ব সমাবেশে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন এনসিপি'র জেলা আহবায়ক গোলাম কিবরিয়া তাপস, এবি পার্টির জেলা সভাপতি অধ্যক্ষ সুলতান মো: শামছুজ্জামান, জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, এবি পার্টির জেলা সেক্রেটারী বেলাল হোসেন, এনসিপি'র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবির, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি হাসিবুল আলম লিটন, এ্যাড. মামুনুর রশীদ ও এস এম রাশেদুল আলম সবুজ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী আনোয়ার হোসেন, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান, এনসিপি'র জেলা ভারপ্রাপ্ত সদস্য সচিব ওমর আলী, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাও: সাইদুর রহমান, এনসিপি'র সাংগঠনিক সম্পাদক ইসমাইল হাদী, এনসিপি'র নেতা বোরহান উদ্দিন, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর মাও: সুজাউল করিম, সদর উপজেলা জামায়াতের আমির মাও: ইমরান হোসেন, সেক্রেটারী মাও: জয়নাল আবেদীন, শহর জামায়াতের নায়েবে আমীর মাও: আব্দুর রহিম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারী ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা সহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ফজলুর রহমান সাঈদ বলেন, গণভোটের রায় বাস্তবায়নে জামায়াত সংসদে ও বাহিরে কথা বলছে, এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জনগণকে সাথে নিয়ে আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, উপ-নির্বাচনে জাল ভোট হয়েছে। তেলের সংকট রয়েছে। এরপরও সংসদে অসত্য বক্তব্য দেওয়া হচ্ছে এবং গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে প্রতারণা করেছে বিএনপি সরকার। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জনগণের গণরায় মেনে নেওয়ার দাবি জানান সরকারের নিকট।
