ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৭
logo
প্রকাশিত : এপ্রিল ১২, ২০২৬

ধামইরহাটে ১০ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ ইসিসিসিপি-ড্রট প্রকল্পের অধীনে ১০ দশমিক ৩ কিলোমিটার আগ্রা খাল পুনঃখনন কাজ উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের সীমান্তবর্তী মাহমুদপুর (তালপুকুর) ফুটবল মাঠের পাশে এ খনন কাজের উদ্বোধন করেন জ্যাকস ফাউন্ডেশন এর উপ-নির্বাহী পরিচালক মো.আবুল বাশার।

এসময় উপস্থিত ছিলেন আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ইসমাইল হোসেন মোস্তাক, জ্যাকস ফাউনেশনের পরিচালক (কার্যক্রম) মো.রফিকুল ইসলাম, উপ-পরিচালক (প্রোগ্রাম ও ফোকাস) মো.ওবায়দুল ইসলাম, সহকারী পরিচালক মো.সামসুল আলম, প্রজেক্ট কোঅর্ডিনেটর মো.শরিফুর ইসলাম, বিশিষ্ট ঠিকাদার মো.আব্দুর রহিম, ইউপি সদস্য নাজমুন নাহার, ইউপি সদস্য উম্মে কুলছুম, নারী নেত্রী নাহিদ সুলতানা প্রমুখ।

বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন চলছে। ইসিসিসিপি-ড্রট প্রকল্পের অধিনে আগ্রা থেকে সাংগাইল পর্যন্ত গড়ে ৩৫ ফুট প্রশস্ত এবং ১০ দশমিক ৩ কিলোমিটার দির্ঘ খালটি পুনঃখনন করতে প্রাক্কলিত ব্যয় হবে এক কোটি ৩৩ লক্ষ টাকা। ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মমতা ফার্মেসী খাল খনন কাজ করছে।

জ্যাকস ফাউন্ডেশনের উপ-পরিচালক (প্রোগ্রাম ও ফোকাস) মো.ওবায়দুল ইসলাম বলেন, ১০ দশমিক তিন কিলোমিটার খাল পুনঃখননের ফলে মাহমুদপুর, মহেশপুর, বাদাল, আগ্রাসহ খালের দুই পাশের হাজারো কৃষক উপকৃত হবেন। এ খালের প্রশস্ত ১৫ ফুট এবং জিএম ১৫ ফুট গভীরতা এবং দুই কিলোমিটার পর পর রাবার ড্রাম নির্মাণ করে বর্ষাকালে পানি ধরে রেখে শুস্ক মৌসুমে ফসল উৎপাদনে পানি ব্যবহার করা হয়। এ খাল পুনঃখননের ফলে বৃষ্টির পানি সংরক্ষণ করে বিশাল পানির আধার তৈরির মাধ্যমে ভু-গর্ভস্থ পানির স্তর রিচার্জ হবে। এর ফরে জীববৈচিত্র রক্ষা পাবে। এছাড়া এলাকার কৃষির প্রসার ঘটিয়ে, মৎস্যচাষ ও হাঁস পালনসহ অন্যান্য সুবিধা নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। এতে করে কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram