ঢাকা
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৪৯
logo
প্রকাশিত : এপ্রিল ১০, ২০২৬

দোয়ারাবাজারে বিদেশে পাঠানোর নামে ভয়াবহ প্রতারণা: দালাল চক্রের বিরুদ্ধে মানববন্ধন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিদেশে পাঠানোর নামে প্রতারণা ও সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রণভূমি গ্রামে ফতেহপুর গ্রামের চিহ্নিত দালাল নাসির উদ্দিন ও তার চক্রের বিচারের দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নিয়ামত আলীর পুত্র নাসির দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থানের সুযোগ নিয়ে বৈধ ভিসার প্রলোভন দেখিয়ে অন্তত দুই থেকে আড়াইশ মানুষকে বিদেশে পাঠিয়েছেন। কিন্তু সেখানে গিয়ে ভুক্তভোগীরা জানতে পারেন, তাদের ভিসা ভুয়া। ফলে তারা পুলিশি হয়রানি, জেল-জুলুম ও অমানবিক নির্যাতনের শিকার হচ্ছেন।

ভুক্তভোগীদের দাবি, নাসির উদ্দিন এলাকায় দালালি করে দরিদ্র ও সহজ-সরল মানুষদের প্রলুব্ধ করেন। অনেকেই সহায়-সম্বল বিক্রি করে টাকা দিলেও বিদেশে গিয়ে পড়েন চরম দুর্ভোগে। এমনকি সমস্যা সমাধানের নাম করে পুনরায় তাদের কাছ থেকে টাকা আদায় করা হয়।

বক্তারা দ্রুত এই দালাল চক্রের মূলহোতা ও সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা অভিযোগ করেন, প্রশাসনের নীরবতার কারণে প্রতারক চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে।

মানববন্ধনে এলাকার কয়েক শতাধিক ভুক্তভোগী ও সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন তারা। দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে অভিযুক্ত নসির উদ্দিনের পিতা নিয়ামত আলীর বক্তব্য জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, বিদেশে পাঠানোর জন্য তিনি দুই লাখ ৩০ হাজার টাকা পেয়েছেন এবং বাকি টাকা তারা পরিশোধ করেননি। তার দাবি, তার বিরুদ্ধে প্রচারিত অভিযোগগুলো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram