ঢাকা
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৪৯
logo
প্রকাশিত : এপ্রিল ১০, ২০২৬

মাটিরাঙ্গায় বৈসাবি ও নববর্ষ উপলক্ষে বিশেষ খাদ্যশস্য বরাদ্দ প্রদান

মো. আবুল হাসেম, ​মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংত্রান ও চাংলান এবং বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে বিশেষ বরাদ্দের খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে। ‘বিশেষ প্রকল্প কর্মসূচির’ আওতায় উপ-বরাদ্দকৃত এই খাদ্যশস্য উপকারভোগীদের মাঝে প্রদান করা হয়।

​শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে আবেদনকারীদের হাতে বরাদ্দের অনুমোদন পত্র তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহাম্মদ।

​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ​মোট বরাদ্দ ১৯ টন ৪০০ কেজি খাদ্যশস্য। ​উপকারভোগী মোট ৪৭টি ব্যক্তি ও ধর্মীয়/সামাজিক প্রতিষ্ঠান।

​বরাদ্দপত্র বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সহকারী প্রকৌশলী রুহুল আমিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহাম্মদ জানান, খাগড়াছড়ির মাটিরাঙ্গার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রধান এই সামাজিক উৎসবগুলো যেন আনন্দমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্যই সরকারের পক্ষ থেকে এই বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram