ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৫৫
logo
প্রকাশিত : এপ্রিল ১০, ২০২৬

কালাইয়ে অবৈধভাবে মজুদ তেল নিয়ে যাওয়ার পথে দুইজন কালোবাজারি আটক

মোঃ মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে অবৈধভাবে মজুদের পর ৮০ লিটার তেল কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার পথে দুইজনকে আটক করেছে উত্তেজিত জনতা। আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালা বাজারের অদুরে বিয়ালা-মাত্রাই সড়কে ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছার আগেই ৮০ লিটার তেলের মধ্যে ৬০ লিটার তেল হরিলুট হয়েছে বলে জানা গেছে। ওই ঘটনায় জনতার হাটে আটক দুইজনকে তেলসহ একটি প্লাস্টিকের জারকিন পুলিশ উদ্ধার করেছে।

আটককৃতরা হলেন, জেলার কালাই উপজেলার সিলিমপুর গ্রামের রেজাউল করিমের ছেলে শাকিল হাসান (২২) এবং একই উপজেলার হিমাইল গ্রামের মাহে আলমের ছেলে সাজাদুল ইসলাম (২৮)।

উত্তেজিত জনতা ও ভ্র্যাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে আটককৃতরা একটি নীল রং এর প্লাস্টিকের জার্কিনে করে প্রায় ৮০ লিটার তেল কালোবাজারে বিক্রির জন্য ব্যাটারি চালিত একটি ভ্যান যোগে নিয়ে যাচ্ছিলেন। এ সময় তাদের সাথে ওই জার্কিন দেখে সন্দেহ হলে উত্তেজিত জনতা ওই ভ্যানের গতিরোধ করে জিজ্ঞাবাদ করে। এক পর্যায়ে জার্কিনের মুখা খুলে দেখতে পায় অবৈধভাবে সংগ্রহকৃত মজুদ তেল কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় উত্তেজিত জনতা তাদের দুইজনকে উত্তম-মধ্যম দিয়ে আটক করে পুলিশে খবর দেয়। এদিকে আটক ওই জার্কিনে থাকা ৮০ লিটার তেলের মধ্যে ৬০ লিটারের মত তেল উত্তেজিত জনতা হরিলুট করে নিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক দুইজনসহ তেলের জার্কিন উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসে তাদের উপস্থিত করা হয়।

এ সময়
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় তাদের ২৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তাদের এক বছরের কারাদন্ডের আদেশ দেন। সেই সাথে উদ্ধারকৃত জ্বালানি পেট্রোল কন্টেইনারসহ ওজন ২০ কেজি জব্দ করেন।

উত্তেজিত জনতা বলি-শিবসমুদ্র গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, আটককৃত দুজন বেশ কিছুদিন যাবৎ এলাকার বিভিন্ন পাম্প থেকে তাদের ব্যবহৃত মোটরসাইকেল করে তেল সংগ্রহের পর বাড়িতে মজুদ করে। পরে তারা এভাবে জার্কিনে করে কালোবাজারে বেশি দামে বিক্রি করে আসছে। আজ তাদের জার্কিনসহ জনগণ আটক করেছে। তাদের সাথে এলাকার আরও বেশকয়েকজন জড়িত আছে। তাদেরকে গ্রেফতার করলে এমন ঘটনা আর ঘটবে না।

ভ্র্যাম্যমান আদালতের বিচারক ও কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা বলেন, আজ উত্তেজিত জনতা দুইজনকে আটক করেছে, তাদের নিকট থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram