ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০৮
logo
প্রকাশিত : এপ্রিল ৯, ২০২৬

যশোরে ২টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

শহিদ জয়, যশোর: যশোরে অভিযান চালিয়ে ২টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয়া ঈদগাঁহ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি মোঃ আলামিন (৩২)। তিনি যশোরের শার্শা উপজেলার ছোট নিজামুল গ্রামের অলিয়ার রহমানের ছেলে।

৪৯ বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়ন এর একটি বিশেষ টহল দল ভোর আনুমানিক ৫টার দিকে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে আলামিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা ২৪০.৬০ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৭০ টাকা জব্দ করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৪৪ লাখ ৮৯ হাজার ৩৫৫ টাকা, মোবাইলের মূল্য ২০ হাজার টাকা এবং নগদ অর্থসহ মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৪৫ লাখ ১৪ হাজার ৪২৫ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram