ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০৮
logo
প্রকাশিত : এপ্রিল ৮, ২০২৬

মোল্লাহাটে নবাগত ইউএনও সুমনা আইরিনের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিনের সঙ্গে প্রেসক্লাব মোল্লাহাটের সাংবাদিকদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ইউএনও সুমনা আইরিন মোল্লাহাট উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মানোন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “উপজেলার উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা আমাদের কাজকে আরও সহজ করবে।” তিনি উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রমে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে বলেন, মোল্লাহাটের উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং ইতিবাচক উদ্যোগগুলো তুলে ধরতে সাংবাদিকরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তারা আশ্বাস দেন, উপজেলার কল্যাণে গৃহীত যেকোনো কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনের পাশে থেকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা ও আব্দুল্লাহ ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, প্রচার সম্পাদক এস এম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ ইমলাক শেখ এবং সাংবাদিক আশিকুল ইসলাম মিয়া, আল হাফিজ শেখ ও তাজ উদ্দিন মিয়া প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram