ঢাকা
৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩০
logo
প্রকাশিত : এপ্রিল ৮, ২০২৬

বড়াইগ্রামে কৃত্রিম তেল সংকটের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ইউএনও’র অভিযানে জরিমানা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় অবস্থিত পাটোয়ারী ফিলিং স্টেশনে কৃত্রিম তেল সংকটের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুদ্ধ জনতা। বুধবার সকাল ৯টা থেকে প্রায় একঘন্টা বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক অবরোধ করে। এতে মহাড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কৃত্রিম তেল সংকট সৃষ্টি করাসহ প্রতিশ্রুতি অনুযায়ী সেবা প্রদান না করার দায়ে পাটোয়ারী ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

উল্লেখ্য, ওই ফিলিং স্টেশনের মালিক ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সাবেক সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ও তেল না পেয়ে ভোক্তারা প্রতিবাদ জানিয়ে মহাসড়কে অবস্থান নেয়। পরে জানতে পেরে পাটোয়ারী ফিলিং স্টেশনে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। প্রমাণ মেলে ওই ফিলিং স্টেশনে পূর্বের পেট্রোল মজুদ ছিলো ৭’শ লিটার ও পরে ৬ এপ্রিল নতুন বরাদ্দের ৩ হাজার লিটার আনার পর মোট মজুদ করে ৩৭০০ লিটার। ডেলিভারি মেশিনের নজেল নষ্ট দেখিয়ে ওই পেট্রোল সাধারণ ভোক্তাদের মধ্যে বিক্রি বন্ধ রাখে কর্তৃপক্ষ। কিন্তু ৭ এপ্রিল রাতে প্রশাসন কর্তৃক দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারকে না জানিয়ে একসঙ্গে ২৬০০ লিটার পেট্রোল অন্যত্র বিক্রি করে তারা। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে সরবরাহ না করার কারণে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করা হয়েছে।

ইউএনও আরও জানান, তেল নিয়ে কোনরকম অবৈধ কারসাজি হলে প্রশাসন সেখানে কঠোর আইনগত হস্তক্ষেপ প্রয়োগ করবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram