ঢাকা
logo
প্রকাশিত : April 7, 2026

ঠাকুরগাঁওয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪ জনকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ, এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এবং মাননীয় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী'র অশালীন ও ব্যাঙ্গাত্মক ছবি তৈরী করে আপত্তিকর মন্তব্যকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় আব্দুলাহ আল মামুন (২৯) নামের এক যুবকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত ওই যুবককে ঠাকুরগাঁওয়ে জেল কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুলাহ আল মামুন পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

পুলিশ জানা যায়, সম্প্রতি আব্দুলাহ আল মামুন নিজ Abir Al Abdullah নামীয় ফেইসবুক আইডি হতে বর্তমান সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ, এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এমপি ও মাননীয় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী'র অশালীন ও ব্যাঙ্গাত্মক ছবি তৈরী করে আপত্তিকর মন্তব্য সহকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। এছাড়াও বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ এর ছবি এআই দ্বারা বিকৃত করে অখন্ড ভারতের নেতা শালাউদ্দিন চিন্ময় বিবেকানন্দ ভারতের গোলাম মন্তব্য সহকারে সাম্প্রদায়িক ঘৃণামূলক ও জাতিগত বিদ্বেষমূলক ফেইসবুক পোস্টসহ অন্যান্য আপত্তিকর পোস্ট করেন। বিষয়টি নজরে আসার পর উপজেলা বিএনপি'র মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভীন রিপা বাদি হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ সোমবার গভীর রাতে আব্দুলাহ আল মামুন নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বলেন, অভিযোগের প্রেক্ষিতে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের ফেসবুক প্রোফাইল পর্যালোচনায় অশালীন, ব্যাঙ্গাত্মক ছবি তৈরী, আপত্তিকর বিভিন্ন পোস্টের প্রমাণ পাওয়া গেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram