ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৩৯
logo
প্রকাশিত : এপ্রিল ৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ শিলাবৃষ্টি, আমসহ ফসলের ক্ষতির আশঙ্কা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ করে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। আজ বিকেল সোয়া ৪টার সময় জেলার শিবগঞ্জ, নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই শিলাবৃষ্টি হয়। তবে সবচেয়ে বেশি শিলাবৃষ্টি হয়েছে শিবগঞ্জ উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আকস্মিক এই শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে আম, বোরো ধানসহ সবজি ও অন্যান্য মৌসুমি ফসলের। বিশেষ করে গাছভর্তি আমসহ যে কোন ছোট ফল ঝরে পড়ার শঙ্কায় রয়েছেন চাষিরা।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া জানান, দুপুরের পর উপজেলার বিনোদপুর, শ্যামপুর, কানসাট, চককীর্তিসহ কয়েকটি ইউনিয়নে শিলাবৃষ্টি হয়েছে। এতে ফল ও ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। ইতোমধ্যে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা কাজ শুরু করেছেন। তথ্য সংগ্রহ শেষে ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।

এদিকে, হঠাৎ শিলাবৃষ্টিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। অনেক কৃষক তাদের বাগান ও জমির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

কৃষি বিভাগ বলছে, ক্ষয়ক্ষতি নিরুপণ শেষে ক্ষতিগ্রস্থ কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram