ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:২৩
logo
প্রকাশিত : এপ্রিল ৭, ২০২৬

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

হিলি প্রতিনিধি: 'স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ' এমন প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬।

এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হতে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে গিয়ে শেষ হয়। এসময় সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, আধুনিক স্বাস্থ্য সেবার মূল ভিত্তি হলো বিজ্ঞান। বর্তমান সময়ে সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিজ্ঞানের সঠিক ব্যবহারের ওপর জোর দেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.ইফতেখার জামান, ডা.তন্ময় সরকার, সৈয়দ শাহরিয়ার, ডা.সাইদুল ইসলামসহ চিকিৎসক ও স্থানীয় ব্যক্তিবর্গ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram