ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:০৮
logo
প্রকাশিত : এপ্রিল ৭, ২০২৬

রাণীশংকৈলে দারগাপীরের কবর ঘিরে রহস্য ও লোকবিশ্বাস

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের শিয়ালগাজী কবরস্থান স্থানীয়দের কাছে এক রহস্যময় ও আধ্যাত্মিক স্থান হিসেবে পরিচিত। এখানে অবস্থিত ‘দারগাপীরের কবর’ ঘিরে দীর্ঘদিন ধরে নানা লোককথা ও বিশ্বাস প্রচলিত রয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কবরটি প্রায় ৭০ হাত লম্বা, যা সাধারণ কবরের তুলনায় অস্বাভাবিক বড়। কবরটি লাল শালু কাপড়ে মোড়ানো, যা এর ধর্মীয় গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। অনেক পথচারী এখানে এসে সালাম দিয়ে রাস্তা পারাপার করেন।

স্থানীয় বাসিন্দা মুনছুর আলী বলেন, বহু বছর ধরে এই কবরকে ঘিরে অলৌকিক নানা কাহিনী শোনা যায়। অনেকেই এখানে এসে মানত করেন এবং তা পূরণ হয়েছে বলে দাবি করেন। তাঁর ভাষ্য, ‘পীরের সেবা করলে অনেক কিছু পাওয়া যায়। পাশের পুকুরে মাছও মেলে, না করলে পাওয়া যায় না।’

গোগর বাজারের হানিফা জানান, কবরস্থানটিতে নিয়মিত মিলাদ, দোয়া ও ফাতেহা পাঠের আয়োজন করা হয়। বিশেষ কিছু দিনে দূর-দূরান্ত থেকে মানুষ এসে এখানে ইবাদত করেন। কেউ কেউ রান্নাবান্না করে খাওয়া-দাওয়াও করেন।

স্থানটিতে এক ধরনের নীরব ও আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, এমন ঐতিহ্যবাহী ধর্মীয় স্থানগুলো সংরক্ষণ করা প্রয়োজন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এ ধরনের লোকজ সংস্কৃতি সম্পর্কে জানতে পারে।

শিয়ালগাজীর এই ‘দারগাপীরের কবর’ শুধু একটি সমাধি নয়, এটি মানুষের বিশ্বাস, আস্থা ও গ্রামীণ সংস্কৃতির এক জীবন্ত প্রতীক। লিখিত ইতিহাস না থাকলেও মানুষের মনে এই স্থানটি বিশেষ গুরুত্ব বহন করে আসছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram