ঢাকা
logo
প্রকাশিত : April 5, 2026

চাঁপাইনবাবগঞ্জে হত্যা করে ধানের জমিতে লাশ লুকিয়ে রাখে দুলাভাই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজ হওয়া ৬ বছরের শিশু শরিফা খাতুনের মরদেহ ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৫ এপ্রিল) বিকালে গ্রেফতারকৃত দুলাভাইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মরদেহটি জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের সন্তোষপুর বুড়িতলা গ্রামের শহিদুল ইসলামের মেয়ের। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ওসি নূরে আলম।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি হত্যার কথা স্বীকার করেন এবং তার দেখানো স্থান থেকেই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শরিফা খাতুনের বড় ফুফু কারিমা খাতুন পপি জানান, গত শুক্রবার তার মেজো ফুফুর বাড়ি গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নের মকরমপুর গ্রামে ঝাল দিতে গেছিল। তারপর দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে ভাতিজা জামাই, ভাতিজিসহ সবাই পাশের একটি বাগানে খেলতে বের হয়। আমার ভাতিজিও খেলছিল। ভাতিজা জামাই তখন পাশেই বসে ছিল। সেখান থেকে তাকে নিয়ে যায়। তারপর থেকে আমার ভাতিজি নিখোঁজ ছিল। তারপর আর ফিরে আসেনি। তাকে খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে গোমস্তাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এদিকে, গোমস্তাপুর থানার (ওসি) নূরে আলম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।

ওসি আরও বলেন, তদন্তের এক পর্যায়ে সন্দেহভাজন হিসেবে দুলাভাই মো. অন্তর (২৫) কে আটক করে পুলিশ। তার স্বীকারোক্তির পরই তার দেওয়া তথ্যের ভিত্তিতেই ধানের জমি থেকে শরিফা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram