ঢাকা
logo
প্রকাশিত : April 5, 2026

শান্তিগঞ্জে ২০ হাজার মানুষের দুর্ভোগ লাগবে ইউএনও’র উদ্যোগ

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পিঠাপসী-ঘুড়াডুম্বুর গ্রামের ২০ হাজার মানুষ কয়েকদিন ধরে তাঁদের যোগাযোগের একমাত্র রাস্তাটি চলাচলে অনুপযোগী হয়ে পড়লে তাঁরা সীমাহীন দুর্ভোগে পড়েন। এতে করে এলাকার মানুষজন নিরুপায় হয়ে পড়লে তাদের দুর্ভোগের কথা স্যোসাল মিডিয়ায় প্রচার করতে থাকেন। খবর পেয়ে যাতায়াতের দুর্ভোগ লাগবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান তাৎক্ষনিক উদ্যোগ নিয়েছেন। তিনি সরেজমিন গিয়ে এলাকার মানুষের সাথে কথা বলে দ্রুত সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে নির্দেশনা দেন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

রোববার বিকালে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পিঠাপসী-ঘুড়াডুম্বুর সড়ক পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. সাজেদুল আলম, ইউপি সদস্য ওমর ফারুক দীপু, জাহাঙ্গীর আলম, খালেদ আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সড়কটি গত কয়েকদিনের বৃষ্টির কারণে পানি খানা খন্দের সৃষ্টি হয়ে একেবারেই চলাচল অনুপযোগী হয়ে পড়ে। খানাখন্দ দ্রুত সংস্কার করতে এলাকার লোকজন ও উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এসময় এলাকার লোকজন আনন্দিত হয়ে জানান, আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্রুত পদক্ষেপের কারলে অত্যান্ত আনন্দিত। আমরা খবর না দেওয়ার পরও তিনি আমাদের দুর্ভোগ লাগবে সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নিয়েছেন। গত কয়েকদিন ধরে আমরা এই সড়ক দিয়ে যাতায়াত করতে পারছিলাম না। আগামী দু-একদিনের মধ্যে উনার উদ্যোগে গাড়ি নিয়ে যাতায়াত করতে পারবো।

ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, আমাদের এলাকার মানুষ র্দীঘদিন ধরে সড়কটিতে যাতায়াতে চরম দুর্ভোগে চলাচল করছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের তাৎক্ষনিক পদক্ষেপে এবার দুর্ভোগ লাঘব হবে। আমরা এনেক আনন্দিত।

শান্তিগঞ্জ উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম জানান, সড়কটি বিগত সরকারের আমলে টেন্ডার করা। ৫ আগস্টের পরে এই সড়কের কাজ ফেলে দিয়ে ঠিকাদার লাপাত্তা হয়েছেন। আমরা অনেক চিঠি দিয়েছি। কোন সাড়া না পেয়ে আমরা পুনরায় টেন্ডার আহ্বান করতে যাচ্ছি। এই মূহুর্তে সড়কটিতে কিছু খানাখন্দ সৃষ্টি হওয়ায় এলাকার লোকজন যাতায়াত করতে পারছিলেন না। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিন গিয়ে দেখে দ্রুত সংস্কারের উদ্যোগ নিয়েছি। আগামী ২-১ দিনের মধ্যে সড়কটি যাতায়াত উপযোগী হয়ে যাবে।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহজাহান জানান, এলাকার লোকজন একটি সড়কের খানাখন্দের কারণে ব্যাপক দুর্ভোগ সহ্য করে চলাফেরা করার খবর পেয়ে আমি সরেজমিন পরিদর্শন করে দ্রুত সংস্কারের উদ্যোগ নিয়েছি। আশা করি মানুষজনের চলাচলে আর কোন অসুবিধা হবে না।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram