ঢাকা
logo
প্রকাশিত : April 5, 2026

কলাপাড়ায় গুরুত্বপূর্ণ খাল দখল ও বাঁধ নির্মাণে পানি চলাচল বন্ধ, কৃষকদের মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামে পানি প্রবাহের একটি গুরুত্বপূর্ণ খাল ব্যক্তিনামে বন্দোবস্ত প্রদান এবং সেখানে বাঁধ নির্মাণ করে পানি চলাচল বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা।

রোববার সকাল ১১টায় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে শতাধিক কৃষক ও স্থানীয় বাসিন্দা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে খালটি কয়েক শ’ একর জমিতে সেচ ও অতিরিক্ত পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম ছিল। সম্প্রতি খালটি ব্যক্তিনামে বন্দোবস্ত দিয়ে বাঁধ নির্মাণ করায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং রবি মৌসুমে সেচ সংকট দেখা দিয়েছে।

মানববন্ধনে কৃষক আব্দুস সালাম মুসুল্লি বলেন, “একটি সচল খাল বন্দোবস্ত দেওয়া আইনত ও নৈতিকভাবে ভুল। এই বাঁধের কারণে শত শত কৃষকের স্বপ্ন ভেস্তে যাচ্ছে।” বক্তারা অবিলম্বে অবৈধ বন্দোবস্ত বাতিল, বাঁধ ও স্থাপনা অপসারণ এবং খাল পুনঃখননের দাবি জানান।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, “আমাদের উপজেলায় ২২৮টি খাল রয়েছে, এর অধিকাংশই ভরাট হয়ে গেছে। রবি মৌসুমে পানি সংকটে কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে বন্দোবস্ত দেওয়া খালগুলো বাতিলের উদ্যোগ নেওয়া হবে।”

মানববন্ধন শেষে কৃষকরা দ্রুত পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram