

মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলা পূবালী ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং ডিজিটাল ব্যাংকিং সেবা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রি। রবিবার উপজেলা পরিষদ হল রুমে এ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় মদন শাখার ব্যবস্থাপক অসীম চন্দ্র তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রি। পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার বাপ্পী মজুমদারের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম আকন্দ, পূবালী ব্যাংক পিএলসির ময়মনসিংহ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন মিয়া, ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার দীপক কুমার খাসনবিশ, ব্যাবসায়ী রূপন দাস, কৌশিক আহমেদ খান প্রমুখ।
অনুষ্ঠানে ময়মনসিংহ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন মিয়া বলেন, পূবালী ব্যাংক পিএলসি, মদন শাখা কর্তৃক আয়োজিত আধুনিক ব্যাংকিং সেবা প্রদান ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং বিষয়ক এই নতুন অগ্রযাত্রায় আপনাদের উপস্থিতি আমাদের করেছে উৎসাহিত, অনুপ্রাণিত।
তিনি আরো বলেন, ঐতিহ্যের পথ বেয়ে অর্থনৈতিক অগ্রগতি, এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘ ৬৭ (সাতষট্রি) বছর ধরে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে পূবালী ব্যাংক পিএলসি। এরই ধারাবাহিকতায় আপনাদের দোরগোড়ায় সকল ধরনের ব্যাংকিং সেবা পৌঁছে দিতে পাশাপাশি সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন ও দেশের সকল স্তরে ক্যাশলেস ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার স্বপ্নকে সুদৃঢ় করা লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

