ঢাকা
logo
প্রকাশিত : April 4, 2026

ডেমরায় হাসপাতালের অবহেলায় নবজাতকের মৃত্যু, থানায় মামলা

মোঃ হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: ডেমরায় চিকিৎসকের গাফিলতি ও অবহেলার কারণে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (৩ এপ্রিল) রাতে মো. রাকিবুল হাছান ডেমরা থানায় একটি মামলা দায়ের করেন। এতে ডা. মাহমুদুল হাসান (৩৫), হাসপাতালের স্টাফ আনোয়ার (৪৫) এবং অজ্ঞাতনামা আরো দুজনকে আসামি করা হয়। গত ২৯ মার্চ ফার্মের মোড়ে অবস্থিত ইসলামিয়া জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা যায়, ইমানা ইসলাম (১৯) ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত ২৯ মার্চ রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ পেটে ব্যথা শুরু হলে তাকে রাত ২টায় ইসলামিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাত ৪টায় রোগীকে ভর্তি করার পরামর্শ দেন। রোগী ভর্তির পরেও ব্যথা বাড়তে থাকলে চিকিৎসককে জানানো হয়। তিনি শুধু দুজন নার্স পাঠিয়ে দায় সারেন। ভোর ৭টায় রোগীর অবস্থার অবনতি হলে চিকিৎসক রোগীকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

রাকিবুল হাছান অভিযোগ করেন, তার স্ত্রীর নিয়মিত গাইনি চিকিৎসক ডা. কামরুন সাত্তার ডালিয়াকে বিষয়টি জানাতে বারবার অনুরোধ করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে তা এড়িয়ে যান। পরে সকাল ৮টায় রোগীকে মাতুয়াইল শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে নিয়ে গেলে সেখানে একটি মৃত কন্যাশিশুর জন্ম হয়। শিশুটিকে মাতুয়াইল কবরস্থানে দাফন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন জানান, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram