ঢাকা
logo
প্রকাশিত : April 4, 2026

শ্রীমঙ্গলে পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পঞ্চবার্ষিকী উন্নয়ন কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নির্ধারণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে সভায় জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত সরকার ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২০২৬–২৭ অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা এবং আগামী পাঁচ বছরের (পঞ্চবার্ষিকী) উন্নয়ন কৌশল নির্ধারণের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উন্মুক্ত আলোচনায় নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধি, চা শ্রমিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনায় বক্তারা শ্রীমঙ্গলের প্রধান সমস্যা ও সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল যানজট নিরসন, পর্যটকবান্ধব উন্নয়ন, ময়লার ভাগার অপসারণ, গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়ন, প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প বাস্তবায়ন এবং নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন। এছাড়া চা বাগানের শ্রমিকদের আবাসন সুবিধা নিশ্চিত করা ও বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, সভায় উত্থাপিত জনগণের মতামত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। তিনি তাকে ভোট দিয়ে নির্বাচিত করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত নৃতাত্ত্বিক জনগোষ্ঠী ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে শ্রীমঙ্গলের সমস্যা, সম্ভাবনা ও প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে একটি সমন্বিত পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, আগামী ২০২৬-২৭ অর্থবছর ও পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে আগ্রহীদের আগামী সাত দিনের মধ্যে লিখিত মতামত জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram