ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:১০
logo
প্রকাশিত : এপ্রিল ৪, ২০২৬

চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ আসামি আটক

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোর জেলার চৌগাছা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ মোট ১৩ জন আসামিকে গ্রেফতার করেছে। আজ চৌগাছা থানার একাধিক পুলিশ কর্মকর্তার সমন্বয়ে পরিচালিত এ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত ৪ জন, জিআর পরোয়ানাভুক্ত ১ জন এবং সিআর পরোয়ানা ভুক্ত ৮ জন আসামিকে আটক করা হয়।

‎অফিসার ইনচার্জ রেজাউল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেন থানার এসআই অভিজিৎ সিংহ রায়, এসআই আব্দুস ছাত্তার, এসআই ইমরান হোসেন রাজু, এসআই উত্তম কুমার মন্ডলসহ একাধিক এএস আই এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা। তারা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করতে সক্ষম হন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্ব থেকে বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানা ছিল। অভিযানের পর তাদেরকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে চৌগাছা থানার ‎অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram