ঢাকা
logo
প্রকাশিত : April 3, 2026

সুনামগঞ্জে নদী ও হাওর রক্ষা আন্দোলনের গণসমাবেশ, কঠোর কর্মসূচির হুশিয়ারি

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), স্থানীয় প্রশাসনের ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং অপরিকল্পিত বাঁধের কারণে ফসলহানির আশংকায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও তাহিরপুরে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ​

শুক্রবার সকাল ১১ টায় হাওর ও নদী রক্ষা আন্দোলন বিশ্বম্ভরপুর উপজেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে পলাশ বাজারে ও দুপুর তিনটায় তাহিরপুর উপজেলা আহবায়ক কমিটির উদ্যোগে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাহিরপুর বাজারে অনুষ্ঠিত হয়। এতে এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক, সাধারণ জনতা অংশগ্রহণ করে একাত্মতা পোষণ করে।

​হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপজেলা আহ্বায়ক নুরুল আলম সাগরের সভাপতিত্বে এবং সদস্য সচিব এমদাদুল হক মিলনের সঞ্চালনায় ও তাহিরপুর গণসমাবেশে তাহিরপুর উপজেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক তৌফিক আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব রিপচান হাবিব এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মোঃ রাজু আহমেদ। এছাড়াও সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলন ও উপজেলার কৃষকগণ বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা হুঁশিয়ারি দেন যে, বরাদ্দের বিশাল অংশ লোপাট করে দায়সারা ভাবে দূরমুজ না করে, বাঁশের আড় ও মাটি ফেলে কাজ শেষ দেখানো হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনে অনিয়ম, লুটপাটের নীল নকশা তৈরি করা হয়েছিল বাঁধ নির্মাণের শুরু থেকেই। ফলে ফসল রক্ষা বাঁধ এখন হুমকির মুখে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এছাড়াও অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় বাঁধের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ দিতে হবে। অনিয়ম, দুর্নীতির সাথে জড়িত পাউবো কর্মকর্তা, পিআইসি সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি ,বিতর্কিত, দুর্নীতিবাজ কর্মকর্তাদের সুনামগঞ্জ থেকে অবিলম্বে অপসারণ করার দাবী জানানো হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram